সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৫৮

সাড়ে ২৭ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন শেখ হাসিনা: আমু

সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে গণসংবর্ধনা

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন এবং ১ লক্ষ ৬০ হাজার শিক্ষককে সরকারি কর্মচারী হিসেবে রূপান্তরিত করেছিলেন। বঙ্গন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন। ২৭ হাজার ৫শ প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৯৯৪ সালে স্থাপিত ধর্মপাশা ডিগ্রি কলেজকে সরকারিকরণ করায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, শিল্পমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিম, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা সদর কৃষক লীগের সাধারণ সম্পাদক করুনা সিন্দু বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত