০৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৫
'সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক গাজী সালাহ উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সিলেট বিভাগের সাবেক এসএমসি সভাপতি মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য