০৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৬
মৌলভীবাজারের কমলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ক ভিত্তিক শিক্ষকদের নিয়ে ৫ দিনব্যাপী ইংরেজি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের সহায়তায় ইংরেজি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
এ প্রশিক্ষণের সহায়তায় রয়েছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, উপজেলা উন্নয়ন কর্মকর্তা সাজেদুর রহমান ও প্রশিক্ষক অমিতাভ ব্যানার্জী।
প্রশিক্ষণে কমলগঞ্জ উপজেলার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩০টি বিদ্যালয়ের একজন করে ইংরেজি বিষয়ক শিক্ষক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা বিভাগের প্রশিক্ষক অমিতাভ ব্যানার্জি। এ প্রশিক্ষণের সহায়তায় রয়েছে ব্র্যাক শিক্ষা বিভাগ।
প্রশিক্ষণের মূল উদ্যোক্তা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জের শিক্ষার মান উন্নয়নে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। আর এ জন্য সার্বিক সহায়তা প্রদান করছে উপজেলা পরিষদ।
আপনার মন্তব্য