২৯ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৩২
১ অক্টোবর (সোমবার) থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নাইওরপুলস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তর সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসএমপি’র উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মো. কামরুল আমীনসহ এসএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এনএসআই এর যুগ্ম পরিচালক, বিআরটিএ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, র্যাব-৯, সিভিল সার্জন অফিস, হোটেল স্টার প্যাসিফিক, হোটেল নির্ভানা ইন, হোটেল রোজ ভিউ, ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ক্যাব, বিকেএসপি, সিলেট ক্যাডেট কলেজ, ৭ম এপিবিএন, সদস্য কার্যকরী কমিটি জেলা ক্রীড়া সংস্থা, স্টেডিয়াম মার্কেট কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক, ডিএসএ, ডিএফএ, বিএফএ এবং সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধিবৃন্দ।
সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে প্রতিনিধিবৃন্দ যার যার মতামত উপস্থাপন করেন।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ নির্বিঘ্নে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮ সফলভাবে সম্পন্নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য