নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৮ ২২:০৬

ঐক্যের মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত হবে, প্রত্যাশা কামালের

জাতীয় ঐক্যের কারণে দেশে সুশান্ত নিশ্চিত হবে বলে প্রতাশ্যা করছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে সিলেটের শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাকালে ড. কামাল এ প্রত্যাশার কথা জানান।

ড. কামাল হোসেন বলেন, আমরা চাচ্ছি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন হোক, যার মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত হোক।

কামাল হোসেন বলেন, মানুষের আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় সেই লক্ষে কাজ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ সময় সিলেটে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক ও অবরুদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে বিষয়টি জানা নয় উল্লেখ করে তিনি বলেন, পুলিশ এটা করার কথা নয়। যদি এটা করে থাকে তাহলে এটি অন্যায়। পুলিশকে দেখাতে হবে কোথাও আইনের ব্যত্যয় ঘটেছে কি না।

সমাবেশকে ঘিরে পুলিশ নগরীতে মাইকিং করতে দিচ্ছে না সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মঙ্গলবার  এমন অভিযোগ প্রসঙ্গে কামাল হোসেন বলেন, আমি এই বিষয়ে অবগত নই।

মাজার জিয়ারতকালে সুলতান মুহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। এসময় সুলতান মোহাম্মদ মনসুরসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা তাঁর সাথে সিলেট আসেন।

বুধবার (২৪ অক্টোবর) নগরীর রেজিস্টারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আপনার মন্তব্য

আলোচিত