বড়লেখা প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০১৮ ২৩:০০

বড়লেখায় নবীন শিক্ষকদের বরণ ও সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে নতুন যোগদানকারী সহকারি শিক্ষকদের বরণ ও চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের এ অনুষ্ঠানে বরণ করা হয়।

বুধবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষক বরণ ও দায়িত্ব পাওয়া প্রধান শিক্ষকদের এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি উপজেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ছয়ফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক প্রমথেশ দত্ত।
সহকারি শিক্ষক বদরুল ইসলাম, মানিক দেব নাথ ও সঞ্জিত চন্দ্র নাথের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ময়জুল হক, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দীকী, রেহান পারভেজ রিপন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, সহকারি শিক্ষক সমিতির জেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক সফর উদ্দিন, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রাসেল, প্রধান শিক্ষক বদর উদ্দিন ও বদরুল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত