গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৮ ০১:০৬

গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, স্বেচ্ছাসেবী ও জনপ্রতিনিধিদের কাজ এক ও অভিন্ন। জনপ্রতিনিধিদের কাজে গতিশীলতা আনয়ন ও মানবসেবা কার্যক্রমকে জোরদার করতে সামাজিক সংগঠনের ব্যানারে স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসতে হবে। আমাদের সমাজে সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের দায়িত্বশীল ভূমিকা সমাজের ভিত্তিকে অনেক শক্তিশালী করে তুলছে। বিশেষ করে সামাজিক সংগঠনগুলো সাধ্য ও সামর্থের আলোকে মানবকল্যাণে কাজ করছে বলে সমাজ উপকৃত হচ্ছে। আমাদের সমাজের বিত্তশালীদের উচিৎ সামাজিক সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করা।

তিনি বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় সিলেটের গোলাপগঞ্জের বাঘায় ক্লাসিক্যাল কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল ফাউন্ডেশনের ১১বছর পুর্তি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, সমবায়ী ব্যক্তিত্ব আরজমন্দ আলী, প্রভাষক সেলিম আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হাজী আবুল কালাম, শিক্ষক জাহাঙ্গীর আলম লায়েছ, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুস সামাদ। বক্তব্য রাখেন করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিলাল আহমদ, বাঘা গৌরাবাড়ী মহিলা মাদ্রাসার মোহতামীম মাওলানা ফরিদ উদ্দিন, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আব্দুল হক, সমাজসেবী মাওলানা আফতাব উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য বাহাউদ্দিন, রুস্তমপুর জালালাবাদ আদর্শ যুব সংঘের পক্ষে মাওলানা এনামুল হক কাফি, মখছুছ আহমদ, শিব্বির আহমদ, তরুণ সমাজসেবী হাবিবুর রহমান হাবিব, সজিব আহমদ।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক পাঠশালার সভাপতি সাংবাদিক রুবেল আহমদ, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, শাহআলম, হাফিজ আব্দুস সালাম, কামিল আহমদ, লোকমান আহমদ, আশফাক আহমদ, আব্দুল ফাত্তাহ, হাফিজ বিলাল আহমদ, মিনহাজ আহমদ, তাওহিদুর রহমান মুকিত, রুহুল আমিন, রুপালী আক্তার রূপা, মারজান আহমদ, আহমদ সেলিম, কাওছার আহমদ, রেজাউল হক, শাহজাহান আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ। প্রায় ৫ ঘন্টার অনুষ্ঠানে বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিরা সমাজসেবায় নিজেদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন।

স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের পরিবর্তন আনতে আপনারাই যথেষ্ট। আমি আশাবাদী এতগুলো সামাজিক সংগঠনের উদ্যোগ ও প্রয়াস একটি সুন্দর সমাজ গঠনে মাইলফলক হিসেবে কাজ করবে। এ সময় সংগঠনের দু’জন উপদেষ্টা বাঘা গৌরাবাড়ী মহিলা মাদ্রাসার ভবন নির্মাণে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। অনুষ্ঠানে গোলাপগঞ্জ ও সিলেটের ৩৬টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত