সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৮ ১৮:৫৮

দলদলী চা বাগানে মাদকবিরোধী প্রচারণা

দলদলী চা বাগান যুব সংঘের উদ্যোগে শুক্রবার মাদক থেকে যুবসমাজ দূরে থাকার জন্য প্রতিটি চা-শ্রমিকদের পরিবার ও যুবসমাজকে লিফলেট বিতরণের মাধ্যমে অভিভাবকদের মাঝে সচেতনামূলক মাদক বিরোধী প্রচারণা চালানো হয়। বাগানে মাদক মুক্ত পরিবার, নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি। সকলে মিলে বাগানে মাদক দ্রব্যের ব্যবহার নির্মূল করার প্রতিজ্ঞাবদ্ধ হই।

দলদলি চা বাগান যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডা এবং সহ সভাপতি শক্তি ভট্টাচার্য্যে যৌথ পরিচালনায় মাদক বিরোধী লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউ.পি সদস্য আবুল কাশেম চৌধুরী (খালেদ), ৯নং ওয়ার্ড দলদলি চা বাগান প্রঞ্চায়েত সভাপতি মিন্টু দাশ, সুদেন দাশ, হরি দাশ, অনিতা দাশ, অমল দাশ, গকুল দাশ, অনুকূল দাশ, রতন দাশ, বুরণ শীল বিষ্ণু দাশ, অপু দাশ, প্রনতি বাউরি, সুমি নায়েক, মদন দাশ, মিলন দাশ, টুটুল দাশ, বিশ্বজিৎ দাশ, শ্যামল মুন্ডা, ভুবন ভুমিজ, সবুজ বাউরী, শিপু মুন্ডা, বাবন শীল, রমেশ মুন্ডা, উত্তম দাশ, ডেনি নায়েক, সকাল দাশ, বিকাল দাশ, স্বাজন দাশ, দিপক দাশ, বিমল চক্রবর্ত্তী, মিন্টু নায়েক, বিপন কুর্মী, নান্টু মুন্ডা, পলক শীল ইমন দাশ, হিরালাল দাশ, মির্জা সুমন, রুবেল মাল, পবন দাশ, সুভাষ মুন্ডা, আকাশ মুন্ডা, রাজেশ দাশ, উপন্দ্রে দাশ, চম্পক দাশ, কেমু দাশ, দুলা দাশ, বাবই  দাশ, মানীক বাউরী প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত