সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৮ ২১:৫০

খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার বিকেল সাড়ে ৩টায় নগরীর চৌহাট্টা থেকে রিকাবীবাজার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন সিলেট মহানগরের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।  

মিছিল শেষে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হেসেন সুমন বলেন, আজকেও যে ফরমায়েসি রায় দেওয়া হয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আওয়ামীলীগ সরকার ষড়যন্ত্রমূলক রায়ের মাধ্যমে নির্বাচনকে অযোগ্য করার যে পায়তারা করছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিহীন কোন নির্বাচন হতে দেওয়া যাবেনা। সেই সাথে বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি না দিলে আগামীতে রাজপথ থেকে আওয়ামীলীগ সরকার পতনের কঠোর কর্মসূচীর মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।

এতে আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মো.সেলিম চৌধুরী,আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুবের আহমদ,আবুল কালাম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলার সহ-সভাপতি শিহাব খান, মহানগরের সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরী, এস এম সেফুল, জেলার সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, জহিরুল ইসলাম রাসেল, মহানগরের সহ-সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জল, জেলার সহ-সভাপতি মিনার হোসেন লিটন,মহাগরের সহ-সভাপতি রাইসুল ইসলাম সনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলার যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকব্বির চৌ.সাকি, আলী আকবর রাজন,দুলাল রেজা, মহানগরের যুগ্ম-সম্পাদক সদরুল ইসলাম লোকমান,জেলার যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, মহানগরের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ,আবুল হোসেন, জেলার সহ সাধারণ-সম্পাদক ফয়জুর রহমান, মহানগরের সহ সাধারণ-সম্পাদক হাবিব মির্জা, এম শোয়েব আহমদ,জেলার সহ-সাধারণ সম্পাদক আবদালী হাদী জনি, মহানগরের সহ সাধারণ-সম্পাদক মেহরাজ ভূইয়া পলাশ,মাহবুবুল আলম সৌরভ, হেলাল আহমদ মাসুম প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত