শ্রীমঙ্গল প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৮ ১৭:১৫

শ্রীমঙ্গলে দরিদ্র এতিম সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র ও অসচ্ছল ছাত্র  ছাত্রীদের সহযোগিতার জন্য কাজ করা সংগঠন দরিদ্র  এতিম সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে৷
শুক্রবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে সংগঠনটির বর্ধিত সভা শহরের কলেজ রোডস্থ গ্রীনলিফ গেস্ট  হাউসে অনুষ্ঠিত হয়৷

বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এস কে সুমন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুর রহমান ও শিক্ষিকা রহিমা বেগম ৷উপস্থিত ছিলেন দরিদ্র এতিম সমাজ কল্যান সংস্থার সদস্য ইকবাল মিয়া, ইমন দাশ প্রান্ত, রুবেল মিয়া, সোহান আহমেদ, প্রমি সুত্রধর, প্রিয়াংকা গোস্বামী, কেয়া পাল প্রমুখ৷

বর্ধিত সভা শেষে সর্বসম্মতি ক্রমে ২১ সদস্য বিশিষ্ট  কার্যকরী কমিটি গঠন করা হয়৷ সভাপতি মনোনীত  হয়েছেন বিজয় দাশ ও সাধারণ সম্পাদক মোঃ  নুরুজ্জামান।

বিভিন্ন  কলেজ ও বিশ্ববিদ্যালয়ে  পড়ুয়া  এক  ঝাঁক  তরুণ  শিক্ষার্থীদের  উদ্যোগে ২০১৫ সালে গঠিত হয়  দরিদ্র এতিম সমাজ কল্যাণ সংস্থা সংগঠন।

শ্রীমঙ্গল উপজেলার দরিদ্র এতিম ও মেধাবী  শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি নিয়ে কাজ  করবে এই সংগঠন। বিভিন্ন স্কুলপর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের পড়া লেখার সুযোগ সৃষ্টি নিয়েও কাজ  করে এই সংগঠনের সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত