০৯ আগস্ট, ২০১৯ ১৮:৪১
সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃস্পতিবার রাতে পৌরশহরের দক্ষিনবাজারের জনতা মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা রজব গ্রামের লুৎফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (২৪), পৌরশহরের খাসা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এমরান আলমগীর (২০) ও শ্রীধরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুজ্জামান সবুর (২৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পৌরশহরের দক্ষিনবাজারের জনতা মার্কেট এলাকায় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয়দের সহযোগিতায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কালে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোরচক্রের সাথে তাদের ম্পৃক্ততার কথা জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য