সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০১৯ ২২:১৭

ডিএম হাইস্কুলে শোক-শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ

সিলেটের বিয়ানীবাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে (ডিএম হাই স্কুল) গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাঙালির শোকের এ দিনে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল বারী চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে জাতির জনকের মত আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী সর্বোপরি একজন আদর্শ নেতা হিসাবে গড়ে উঠতে হবে।

প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, এবং বিশেষ অতিথির বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য বুরহান উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আরিফ মোল্লা, আব্দুল মোত্তালেব, আব্দুল বাসিত, নিশি চন্দ্র, হুসনে আরা খাতুন ও শিক্ষার্থীবৃন্দ। কোরআন তেলাওয়াত করে দশম শ্রেণির ছাত্র রুহেল আহমদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মুহিবুর রহমান।

সব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সকলের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত