০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:০২
মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট-এর ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী ১ সেপ্টেম্বর থেকে ইউনিভার্সিটির ডাইরেক্টর (ফাইনান্স) পদে উন্নীত হয়েছেন। পাশাপাশি তিনি ব্যবসা প্রশাসন ও অর্থনীতি বিভাগে শিক্ষকতার সাথেও সংশ্লিষ্ট রয়েছেন।
মিহিরকান্তি চৌধুরী ১৯৭৯ সালে ভারতের গৌহাটী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি-তে সম্মান ও ২০১৪ সালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। গ্রহণ করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন ভাষাশিক্ষা ও প্রশিক্ষণ।
তাঁর রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথ বিষয়ে ১১টিসহ ১৬টি গ্রন্থ এবং ৬০টিরও অধিক মৌলিক ও অনূদিত প্রবন্ধ। ১৯৮০ সাল থেকে তিনি ইংরেজি ভাষার শিক্ষকতা করে আসছেন। মিহির কান্তি চৌধুরী প্রতিষ্ঠা করেন একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান (১৯৮৪) এবং গবেষণা প্রতিষ্ঠান টেগোর সেন্টার, সিলেট (২০১২)।
আপনার মন্তব্য