০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:১০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ‘বঞ্চিত গ্রামবাংলা’ উন্নয়ন পরিষদ পানিবন্দী জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পশ্চিম গগড়া, মুর্শিবাদকুরা, কুটাউরা ও হাল্লা গ্রামের ২০০ পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল ও ১ কেজি করে ছোলার ডাল দেওয়া হয়েছে। গ্রামবাংলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান প্রবাসী সাইফুল ইসলামের অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অব্দুর রাজ্জাক, সদস্য মাও: খালেদ মাসুদ শরীফ, ফয়েজ আহমদ, মঞ্জুর আলম, আব্দুল করিম, জুয়েল আহমদ, কাওছার আহমদ, সুহেল আহমদ, আব্দুল মান্নান প্রমুখ।
আপনার মন্তব্য