নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:০৫

নগরীর দরগাহ গেইটে পুলিশের উপর শিবিরের হামলা, আটক ২

সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা চালিয়েছে শিবির। মঙ্গলবার বিকেলে তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।

এদিকে হামলার সময় পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে দুই শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার এসি সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে দরগাহ গেইট এলাকার লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এসআই শামসুদ্দিনের নেতৃত্বে দুই কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। এসময় শিবির ক্যাডাররা ঝটিকা মিছিল বের করে পুলিশের উপর হামলা চালায়।

তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশ এক রাউন্ড গুলি ছুঁড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দুই শিবির ক্যাডারকে আটক করেছে বলেও জানিয়েছেন সাজ্জাদ হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত