সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৫ ২২:০২

জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ অব্যাহত

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।

বুধবার বিকেল ৪ টায় তিনি নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীর ক্যান্সারে ভূগছিলেন। সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

সুরঞ্জিত সেনগুপ্তের শোক :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আবদুজ জহির সুফিয়ান ছিলেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ। সিলেটের রাজনীতিতে তার অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়।

হুইপ শাহাব উদ্দিনের শোক :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।

হুইপ এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে হুইপ বলেন, আবদুজ জহির সুফিয়ান ছিলেন সিলেটের অন্যতম একজন রাজনীতিবিদ। সিলেটের রাজনীতিতে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়।

সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান:
এক শোক বার্তায় কামরান বলেন, বর্ষীয়ান এই রাজনিতীবিদের সিলেটের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি :
সিলেটের বর্ষীয়ান নেতা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মকলু মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জামিল আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট বেলাল উদ্দিন।

সিলেট জেলা ও মহানগর ন্যাপ:
জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, মহানগর ন্যাপের সভাপতি মোহাম্মদ ইসহাক আলী, সিনিয়র সহ সভাপতি কুরেশ আহমদ ও সহ সভাপতি মহন লাল সরকার। নেতৃবৃন্দ তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় বিদ্যুত শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ (সিবিএ):
জাতীয় বিদ্যুত শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ (সিবিএ)’র শোক প্রকাশ করেছেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কার্যকরী সভাপতি হাদী মোঃ বাবুল, সহ সভাপতি আব্দুল মালেক খন্দকার, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক):
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক সিলেট বিভাগীয় নেতৃবৃন্দদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বলেন, সর্বজন শ্রদ্ধেয় আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান তিনি শুধু সিলেট জেলা আওয়ামীলীগের অভিভাবকই ছিলেন না বরং বৃহত্তর সিলেট বিভাগের গণমানুষের প্রানপ্রিয় বন্ধু ও সুযোগ্য অভিভাবক ছিলেন।

তাহার মৃত্যুতে সিলেটবাসী একজন সত এবং নিষ্টাবান গুনি ব্যক্তিকে হারালো যা কখনো পুরণ হবার হয়। তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, বাসক’র কেন্দ্রীয় তথ্য পরিচালক সাদিকুর রহমান সাদিক, কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য মো: জহিরুল ইসলাম, মোঃ রুবেল আহমদ, বিপ্রদাস বিশু বিক্রম, মোঃ আমিনুল ইসলাম, আব্দুর রহমান লিমন, আব্দুস সামাদ, এম সাইফুল ইসলাম জয়, আব্দুল মুহিত, আব্দুস সায়াদ প্রমূখ।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট :
প্রবীণ রাজনীতিবিদ, ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলা সভাপতি, মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ট কন্ঠস্বর, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি অনুপ কুমার দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত’র যৌথ সাক্ষরিত বিবৃতিতে প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান’র মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

সিলেট জেলা শ্রমিকলীগ:
গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ ও জেলার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।

এক শোক বার্তা নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ :
গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, সিনিয়র সহ সভাপতি মহিবুস সালাম রিজভী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

নেতৃবৃন্দ বলেন, সিলেটের আওয়ামী পরিবার একজন ত্যাগী ও সংগ্রামী মুজিব সৈনিক হারিছে যা সহযে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্তিকায় মহাকাল:
আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণ সাংস্কৃতিক সংগঠন ‘মৃত্তিকায় মহাকাল’।

এক বিবৃতিতে, সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে গণ সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান, সাধারণ সম্পাদক শর্মীলা দাশ সিমি, সাংগঠনিক সম্পাদক ডা. ফাহিমা ইয়াসমিন, বলেন, বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণে যে অপুরণীয় ক্ষতি হয়েছে তা পুরণ হওয়ার নয়। সিলেটবাসী তার একজন অভিভাবক হারালো।

বিবৃতিতে তারা প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান’র মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সিলেট মহানগর ছাত্রলীগ :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বর্ষীয়ান জননেতা আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেইন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

এক শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

আপনার মন্তব্য

আলোচিত