১০ সেপ্টেম্বর, ২০১৫ ২২:২৮
সিলেটের কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয় একটি চক্র অবৈধ আয়ের উদ্দেশে নদীতীর হতে হাইড্রলিক ড্রেজার দিয়ে অবিরাম বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছে।
ফলে এলাকায় নদীভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করছে। বাস্তুহারা হতে চলেছে শত শত পরিবার। নদীগর্ভে বিলীন হতে চলেছে বহু কৃষিজমি ও স্থাপনা।
এলাকাবাসী অবৈধবালু উত্তোলন বন্ধে উদ্যোগ নিতে বুধবার (৯ সেপ্টেস্বর) জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়ন এলাকাধীন কুশিয়ারা নদী থেকে হাইড্রলিক ড্রেজার দিয়ে অবাঁধে ও নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে একদল প্রভাবশালী ব্যক্তি।
এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে হামলা-মামলা দিয়ে জেলে প্রেরণসহ নানা প্রকার ভয়ভীতি দেখানো হয়।
এ অবস্থায় এলাকাবাসী তাদের বসতবাড়ি, কৃষি জমিসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন।
আপনার মন্তব্য