উত্তম কাব্য

১১ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৫০

নিউ জেনারেশন ক্লাব এর কুইজ প্রতিযোগীতা সম্পন্ন

সিলেট এর তরুণ সংগঠন সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশন ক্লাব একটি কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আলমপুর এলাকার জান আলী শাহ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগীতার আয়োজন করে।

ক্লাবের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমার বিশিষ্ট ব্যবসায়ী কাওসার আহমেদ রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাবের প্রিন্সিপাল স্কর্লাস কেয়ার একাডেমী, অজয় কুমার দে, প্রধান শিক্ষক জাঁন আলী শাহ বিদ্যালয়, মো সুরুক আহমেদ, ক্লাবের উপদেষ্টা ও সভাপতি ফেন্ডস ক্লাব সিলেট, শিপন আহমেদ এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

কুইজ প্রতিযোগীতায় ৪র্থ শেণীতে প্রথম হয় রনি দেব নাথ ও ৫ম শ্রেণীতে প্রথম হয় নাজমা আক্তার। 

আপনার মন্তব্য

আলোচিত