১১ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:০৪
বানিয়াচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জামায়াত ইসলামী উত্তর-পশ্চিম ইউপি শাখার সহসভাপতি ইকবাল বাহার খানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ৩টি নাশকতা মামলায় হবিগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
সূত্র জানিয়েছে, ৬ সেপ্টেম্বর ইউএনওর সরকারি গাড়ি ভাংচুর মামলার চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন হবিগঞ্জের স্পেসাল ট্রাইব্যুনাল আদালত। তবে ওই মামলায় ৩সেপ্টেম্বর একই আদালত থেকে জামিন পান ইকবাল বাহার খান। মামলার আমল গ্রহণের জামিন লাভ করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কোর্ট সূত্র জানায়, পাড়াগাও নামকস্থানে ট্রাকে পেট্রল বোমা হামলা ঘটনায় দায়েকৃত মামলাটির চার্জশিট গত বুধবার হবিগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১ এ গৃহীত হয়। সেই সঙ্গে ইকবাল বাহার খানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার ইকবাল বাহার খান ও উপজেলা বিএনপি সেক্রেটারি ফরহাদ হুসেন বকুল হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক ইকবাল বাহার খানের জামিন নামমঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। বিএনপি সেক্রেটারি ফরহাদ হুসেন বকুল এর জামিন মঞ্জুর করেন।
আপনার মন্তব্য