১১ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:১১
সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনির হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় তাদের লাশ উদ্ধার কওে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ১০টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের বাসিন্দা ফারুক আহমদ চৌধুরী(৫৪) তার ছেলে একসান আহমদ চৌধুরী(১৩) কে নিয়ে বাড়ির পাশের টাংনির হাওরে মাছ শিকারে যান। রাত পনে ১১ টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাসহ নিখোঁজ হন বাবা ও ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধারে খোজ করতে থাকলে শুক্রবার দুপুরে তাদের লাশ হাওর থেকে উদ্ধার করা হয়।
দিরাই থানার ওসি, বায়েছ আলম জানান, স্থানীয়দের নিয়ে ব্যেপক সন্ধান করে তাদের লাশ দুপুরে হাওর থেকে উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য