সনেট দেব চৌধুরী

১১ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:১৬

ক্ষুদে নৃত্যশিল্পী প্রমিতা অনেক দূরে যেতে চায়!

নূপুর পায়ে দেশীয় গানের তালে মন কাড়া নৃত্যে বাঙালিয়ানা ভাব ফুটে ফুটিয়ে তুলতে পারদর্শী অনন্য এ ক্ষুদে শিল্পীর নাম প্রমিতা। যার কণ্ঠে গাওয়া দেশের গান ও নৃত্য ইতিমধ্যে মুগ্ধ করে সবাইকে।

পুরো নাম প্রমিতা রানী দে ঈষা। মা’র কাছ থেকেই প্রমিতার নৃত্যে হাতে খড়ি। বর্তমানে বয়স মাত্র সাতের কোঠায়। শ্রীমঙ্গলে সবাই তাকে এক নামে চেনে নৃত্যশিল্পী হিসাবে।
ছোট বড় যে কোনো অনুষ্টানেই নাচ পরিবেশন করতে দেখা যায় প্রমিতাকে। বিভিন্ন অনুষ্টানে নৃত্য পরিবেশন করে সে সুনাম কুড়িয়েছে।

তার বাবা শ্রীমঙ্গলের সুরভীপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আশীষ রঞ্জন দে ও মা নৃত্যশিল্পী শিখা দে। মূলত তাদের আগ্রহ ও অনুপ্রেরণায় প্রমিতার সাংস্কৃতিক জগতে আসা। বর্তমানে সে শ্রীমঙ্গলের ইংলিশ মিডিয়াম সেন্ট মার্থাস কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের নার্সারী শ্রেণির ছাত্রী।

প্রমিতা জানায়, প্রথম মে উঠে ২০১২ সালে। শ্রীমঙ্গলের প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈশাখী মেলা ও বর্ষবরন অনুষ্টানে গান গেয়েই সংস্কৃতি জগতে তার অভিষেক। মায়ের কাছ থেকেই মাত্র ৪ বছর বয়সে প্রমিতার নৃত্যে হাতে খড়ি। তারপর শ্রীমঙ্গলের নৃত্যের ওস্তাদ সাজু দেবের কাছে সাধারণ নৃত্য ও পরে কমলগঞ্জের মনিপুরী মৃদঙ্গ নৃত্যের ওপর ওস্তাদ নীলমনি সিংহের কাছ থেকে মৃদঙ্গ নাচের তালিম নেয়।

এর আগে সে গান শিখে সে শ্রীমঙ্গলের বিশিষ্ট সংগীতজ্ঞ কৃষ্ণা দের কাছে। গান থেকে নাচ বেশী পছন্দ প্রমিতার।

তার শখ ছবি আঁকা, হারমোনিয়াম ও তবলা বাজানো। তার চাওয়া- দেশে আদর্শ সংস্কৃতিচর্চা হোক। গান, নাচকে সবাই ভালোবাসুক।

আগামীতে সংস্কৃতিচর্চা অব্যাহত রেখে অনেক দূরে যেতে চায় এ ক্ষুদে নৃত্য শিল্পী প্রমিতা।

 

আপনার মন্তব্য

আলোচিত