১২ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:১৩
পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের উদ্যোগে দিনব্যাপি এক কর্মশালা আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ব্যাংকের বন্দর বাজারস্থ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল অফিসের জিএম আবু হাবিব খায়রুল কবীরের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার জাকিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের সিএফও জিএম সাঈদ আহমদ এফসিএ।
বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের রিকভারি ডিভিশনের ডিজিএম শ্যাম সুন্দর বণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পূর্বা লের প্রধান ডিজিএম এএস সিরাজুল হক চৌধুরী, সিলেট পশ্চিম অ লের প্রধান ডিজিএম আহমেদ এনায়েত মঞ্জুর ও মৌলভী বাজার অ লের প্রধান ডিজিএম দিলীপ কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে সিএফও জিএম সাঈদ আহমদ এফসিএ বলেন, আধুনিক ব্যাংকিং সেবা দিতে হলে প্রথমেই লক্ষ্য রাখতে হবে একজন গ্রাহকের চাহিদার দিকে। পূবালী ব্যাংক সারাদেশে সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। আর এ জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কর্মশালায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডিজিএম মশিউর রহমান খান সহ সিলেট পূর্ব-পশ্চিম ও মৌলভী বাজার অ লের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।
আপনার মন্তব্য