সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৫ ২০:১৯

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মা গুরুতর অসুস্থ, দোয়া কামনা

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর মা আমেনা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে গত শুক্রবার রাতে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বর্তমানে হাসপাতালের আইসিউতে রয়েছেন। তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক।

আপনার মন্তব্য

আলোচিত