১৩ সেপ্টেম্বর, ২০১৫ ০১:১১
বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিংকু ধর এবং মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইছলাহ উদ্দিন মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ এবং ২১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিংকু ধরের বাসায় গিয়ে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ আশা প্রকাশ করেন পিংকু ধরের সুদক্ষ নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ শিশুকিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা আরো অগ্রণী ভূমিকা পালন করবে এবং সিলেট জেলায় একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে উঠবে।
আপনার মন্তব্য