১৩ সেপ্টেম্বর, ২০১৫ ০১:২১
জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বামাক) সিলেট জেলা ও মহানগর শাখা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দরগা গেইটের রশীদ এম্পোরিয়ামের ২য় তলায় ড. আর কে ধর মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বামাক’র জেলা সহ সভাপতি মাহবুবুল আলম মিলন।
এতে প্রধান অতিথি ছিলেন বামাক’র সিলেট জেলা সভাপতি ও বিভাগীয় সমন্ধয়কারী ড. আর কে ধর। বিশেষ অতিথি ছিলেন বামাক’র কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার এবং আরটিভির সিলেট ব্যুরো প্রধান ও বামাক’র জেলা সহ সভাপতি কামকামুর রাজ্জাক রুনু।
সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ শিমুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আলাফর খান, যুগ্ম সম্পাদক বাবলু ভৌমিক, এডভোকেট সাজ্জাদুর রহমান তাহির আহমদ, অধ্যাপক ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন মিসবাহ উদ্দিন, প্রচার সম্পাদক আশিকুর রহমান রব্বানী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, বিয়ানীবাজার থানা সভাপতি আতাউর রহমান আতাই, জকিগঞ্জ থানা সম্পাদক আবুল কালাম, সহ দপ্তর সম্পাদক সাইফুল্লাহ খালেদ, শিরিন চৌধুরী, সাহানা চৌধুরী, সাংবাদিক খালেদ মিয়া, আশরাফুর রহমান জুয়েল প্রমুখ।
সভায় বিশ্ব শান্তি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মাহবুবুল আলম মিলনকে আহবায়ক, মিসবাহ উদ্দিন, এডভোকেট সাজ্জাদুর রহমান, অধ্যাপক ইসলাম উদ্দিন, হাফিজুর রহমান, আশিকুর রহমান রব্বানীকে যুগ্ম আহবায়ক, ফারুক আহমদ শিমুলকে সদস্য সচিব, মো. আশরাফুল হককে যুগ্ম সদস্য সচিব, আতাউর রহমান আতাই ও আবুল কালামকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
আপনার মন্তব্য