সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ০১:২৮

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার স্মারকলিপি প্রদান

রাস্তা সংস্কার করে সিলেট টু তাহিরপুর বাস সার্ভিস চালু ও সিলেট সুনামগঞ্জ রুটে উন্নত বাস সার্ভিস চালুর দাবী জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর কাছে স্মারকলিপি প্রদান করেছে পরিবেশ ও হাওর উন্নয় সংস্থা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউজে স্মারকলিপি নিয়ে দেখা করতে গেলে সংস্থার নেতৃবৃন্দের সামনেই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে মুঠোফোনে কথা বলে সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত সড়ক সংস্কার লক্ষ্যে দ্রুত প্রকল্প প্রণয়ন করার নির্দেশ দেন। এবং এ ব্যাপারে তিনি সব ধরনের সহযোগিতার করায় আশ্বাস প্রদান করেন।

সিলেট-সুনামগঞ্জ সড়কে উন্নত বাস সার্ভিস চালুর ক্ষেত্রে ও তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন।

এরপর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের কাছে স্মারকলিপি পেশ করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সিনিয়র সহ সভাপতি গোলাম আজাদ, সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, আব্দুল হাই মাষ্টার, ক্রীড়া সম্পাদক আসাদ জাহান, প্রণয় কুমার পাল ও লিপটন পাল।

স্মারকলিপি প্রদানকালে দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট মো. রাজউদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত