বিয়ানীবাজার প্রতিনিধি :

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:২৫

সিলেটে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের রেমিটেন্স অগ্রণী ভূমিকা রাখলেও দেশের ফেরার পর বিমানবন্দরে নানা বিড়ম্বনা শিকার হন প্রবাসীরাÑ এ অভিযোগ তুলে ধরে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্নাঙ্গ বিমান বন্দরে উন্নীত করণ ও  বিভিন্ন দেশের বিমান অবতরণের সুযোগ করে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। বাংলাদেশ বিমান ছাড়াও সিলেট ওসমানি বিমান বন্দরে আন্তর্জাতিক অন্যান্য বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান প্রবাসীরা।

বিয়ানীবাজার জনল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতে উদ্যোগে শনিবার(১২ সেপ্টেম্বর) রাত ৮ টায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্ট স্থানীয় রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রবাসীরা এসব দাবির কথা জানান।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের হয়রানি বন্ধ ও টিকেট নিয়ে টালবাহানা, কাস্টম কর্তৃপক্ষের অযাচিত বিড়ম্বনা থেকে প্রবাসীরা পরিত্রাণের পাশাপাশি নানা বিড়ম্বনার চিত্র তুলে ধরেন। সভা শেষে সদ্য প্রয়াত আরব আমিরাত প্রবাসীর দুই সন্তানের লেখাপড়া খরচ বাবত সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংস্থার সহ সভাপতি আলী যাকের সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম জায়গীরদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহামন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, সংস্থার উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন খান, জেলা জাতীয় পার্টির নেতা ও উপজেলা জাতীয় পার্টি সভাপতি লায়ন আবুল হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান জাহেদ, জেলা বিএনপি নেতা ফাত্তাহ বকসী, বিয়ানীবাজার স্পোটির্ং ক্লাবে সভাপতি খসরুল হক, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আবদুল বারী,  লায়ন ক্লাব অব বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ ও কবি ওয়ালি মাহমুদ।

সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হাসিব খোকনের শুভেচ্ছা বক্তব্য শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খসরু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হামিদ বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক আরবাব হোসেন খান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত