নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০১৫ ১২:১৫

ভ্যাটবিরোধী আন্দোলন: চৌহাট্টা ও তালতলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান

নগরীর চৌহাট্টা ও তালতলা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের প্রতিবাদে সকাল ১১ টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

তালতলার সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাসের সামনে লিডিং ইউনিভার্সিটি এবং চৌহাট্টায় অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।

শিক্ষার্থীদের অবরােধের কারনে বন্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ দুটি সড়কে যান চলাচল। বিপাকে পড়েছেন যাত্রীরা।

১১ টা থেকে চৌহাট্টা ও তালতলা সড়কে অবস্থান নিয়ে শিক্ষায় ভ্যাটের বিরুদ্ধে মূর্হূমূহ শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। আজ টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা।

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, ভ্যাট প্রত্যাহারের পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।

চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি'র উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রয়োগ করে সরকার।

এর প্রতিবাদে শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, শিক্ষায় ভ্যাট প্রয়োগের সিদ্ধান্তে সরকার অনড় নয়। শীঘ্রই আলোচনা করে এ ব্যাপারে একটি সম্মানজনক সমাধানে পৌঁছা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত