১৪ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:০৩
সিলেট নগরির বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং টেক্সের বকেয়া ৮৬ হাজার টাকা আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালায় সিসিক।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামূল হাবীব।
নগরির মধুবন মার্কেটের নওশাদ স্নেক্সবার, দর্শণী, সমবায় ভবনের হাসনাত ইলেকট্রনিক্স, নূর আমিন ক্লোথ স্টোর, সিরাজ ক্লথ স্টোর, জামিল ক্লোথ স্টোর, মুন ইলেকট্রনিক্স, সবুজ বিপনী মার্কেটের শাহাদত ইলেকট্রনিক্স, বোটিক্স ইলেকট্রনিক্স, এল আই ইলেকট্রনিক্স, কেবিনেট ইলেকট্রনিক্স, যুমনা ইলেকট্রনিক্স এ অভিযান চালিয়ে বকেয়া আদায় করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত ইদ্রিছ মার্কেট, হাসান মার্কেট, সিলেট প্লাজা মার্কেটেরও বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় সিসিক।
সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সরকারের রাজস্ব আদায়ে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। আজ প্রায় ৮৬ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে। আগামিতেও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে যারা লাইসেন্স নবায়ন করেনি এবং হোল্ডিং টেক্স পরিশোধ করেননি তাদেরকে সতর্ক করে দিয়ে দ্রুত নবায়ন ও টেক্স পরিশোধের আহ্বান জানান সিসিক কর্মকর্তারা।
আপনার মন্তব্য