সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:২৬

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

গণতান্ত্রিক অংশগ্রহণে ও সংস্কার অবহিতকরণে সংবাদ সম্মেলন করেছে সুনামঞ্জ জেলা আওয়ামী লীগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লতিফা কমিউনিটি সেন্টারে ভারপ্রাপ্ত জেলা সভাপতির পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান জেলা আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীগণ।

লিখিত বক্তব্যে জানানো হয়, সরকার যখন দেশকে সুখি সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই উন্নয়ন ও অগ্রগতীর কাজকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতাবিরোধী একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারপরও আজ দেশের কোথাও উন্নয়ন থেমে নেই।

লিখিত বক্তব্যে আরও বলা হয়- বাংলাদেশ আওয়ামীলীগের নের্তৃত্বে সকল জেলা-উপজেলায় সমানভাবে উন্নয়নের চাকা সচল রয়েছে। এটা সম্ভব হয়েছে দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা থাকার কারণে।

এসময় লিখিত বক্তব্যে আরও জানানো হয়, সুনামগঞ্জের জেলা, উপজেলা, নগর-মহানগর, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ে কমিটি রয়েছে। দলে ত্যাগী নিবেদিতপ্রাণ কর্মীরাই আমদের এই সাফল্যে চাবিকাটি। এক্ষেত্রে দলে তরুণ ও নারী নের্তৃত্বকে প্রাধান্য দেয়া হচ্ছে।

যোগ্যতার ভিত্তিতে ক্ষমতা বন্টন করার ফলে আমাদের এই জেলায় গ্রুপিং কম বলে লিখিত বক্তব্যে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত