জকিগঞ্জ প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:০৭

এবার জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবালকে বরখাস্ত

এবার সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। ইকবাল আহমদ জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি (একাংশের) ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

একটি ফৌজদারি মামলার চার্জশিটভূক্ত আসামী হ্ওয়ার প্রেক্ষিতে ইকবালকে সাময়িক বরখাস্ত করা হলো।

এরআগে একই কারণে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকেও সাময়িক বরখাস্ত করা হয়। কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী হয়ে বর্তমানে কারাবন্দি আছেন বিএনপি নেতা আরিফ।

জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের প্রতিক্রিয়ায় ইকবাল আহমদ জানান, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। এই নির্দেশনার বিরুদ্ধে ব্যাপারে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার  পর জকিগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা সুন্দর আলী বাদি হয়ে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সম্প্রতি এই মামলার চার্জশিট আদালতে গৃহিত হয়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত