০১ অক্টোবর, ২০১৫ ১৫:১১
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯৭ (দুইশত সাতানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ (বিশ) গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করেছে র্যাব-৯। আটক হওয়া যুবকের নাম সুমন আহম্মদ (২৪), পিতা-মৃত মনতন আহম্মদ, তাঁর বাড়ি মদিনা মার্কেট এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাত ১১টা ৪০ মিনিটে র্যাব -৯ এর এএসপি পংকজ কুমার দে এর নেতেৃত্বে রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আপনার মন্তব্য