নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২০ ১৫:৫৮

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৫১, মৃত ২১, সুস্থ ৪০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন সর্বোচ্চ ২১ জন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৫ হাজার ১২১ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হলেন। আর মোট মারা গেছেন ৩৭০ জন।

মঙ্গলবার (১৯ মে) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন ও বরিশাল বিভাগের ১ জন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন; ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৪৯ জনের করোনা পরীক্ষা করা হয়।

দেশে এখন ৪২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত