হবিগঞ্জ প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৬

বাহুবলের ইউএনও করোনায় আক্রান্ত

হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছেন। নমুনা প্রদানের পর থেকেই তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেন রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ ইউএনওর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান।

আপনার মন্তব্য

আলোচিত