০৬ অক্টোবর, ২০২০ ১৮:৫১
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ২০টি নমুনা পজিটিভ এসেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ১৬৯টি নমুনা পরীক্ষায় এই ২০টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন ও সিলেট জেলার ১২ জন রোগী রয়েছেন।
আপনার মন্তব্য