সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০২০ ১৫:৪৬

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৫২০

দেশব্যাপী করোনাভাইরাসে আক্রাত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছুঁই ছুঁই। গত চব্বিশ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যুর মধ্যে দিয়ে এর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৪০ জনে।

এছাড়া একই সময়ে দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে হয়েছে ১ হাজার ৫২০ জন। এ নিয়ে গোটা বাংলাদেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে।

বুধবার (৭ অক্টোবর) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫২০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন।

আপনার মন্তব্য

আলোচিত