নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২০ ২২:১৩

শাবির ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত

সিলেটের শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বুধবার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের ৩ জন এবং  হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার  জেলার ৪ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত