সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০২০ ১৬:০৬

দেশে আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ২৭৮

গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৫ হাজার ৪৭৭ জনে।

নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন করোনা রোগী।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন। মৃতদের মধ‌্যে পুরুষ  ৯ জন এবং নারী ৮ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ‌্যে রয়েছে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ১ জন, খুলনায় ২ জন, রংপুরে ১ জন,  ময়মনসিংহে ১ জন।

আপনার মন্তব্য

আলোচিত