১৪ অক্টোবর, ২০২০ ১৮:৪৫
সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ২৩টি নমুনা পজিটিভ এসেছে।
বুধবার (১৪ অক্টোবর) ৭৪টি নমুনা পরীক্ষায় এই ২৩টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন ও সিলেট জেলার ১৬ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে সোমবার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সিলেটের ৪১টি, হবিগঞ্জের ৫টি, মৌলভীবাজারের ১৮টি ও সুনামগঞ্জের ১০টি নমুনা সংগ্রহ করা হয়।
আপনার মন্তব্য