সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০২০ ১৫:২৯

দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৬শ’

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৮ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৮৪ হাজার ৫৬৯ জনের।

বৃহস্পতিবার  (১৫ অক্টোবর) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানাও হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ১০৯ টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৩৯৫ জন।

এছাড়া মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ১ জন, সিলেটে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত