১৫ অক্টোবর, ২০২০ ২০:৫৭
সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ২৩টি নমুনা পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১৬৩টি নমুনা পরীক্ষায় এই ২৩টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ১ জন ও সিলেট জেলার ১৭ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে সোমবার ১৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সিলেটের ১০৬টি, হবিগঞ্জের ১২টি, মৌলভীবাজারের ২২টি ও সুনামগঞ্জের ২৩টি নমুনা সংগ্রহ করা হয়।
আপনার মন্তব্য