২৮ ডিসেম্বর, ২০২০ ২০:২৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ১ জন করে রয়েছেন বলেও জানান তিনি।
আপনার মন্তব্য