নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২০ ১৪:৩৯

আক্রান্ত প্রায় ৫ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ১৪০

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪ হাজার ৯৯৮ জন।

এছাড়া এই সময়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪০ জন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় তিন হাজার ৩৩৭ জনের। যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন মহিলা এবং ৪ জন পুরুষ। এরমধ্যে ৩ জন ঢাকার, বাকিরা অন্য জেলার।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত