নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২০ ২২:২৬

করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে

মহামারী করোনাভাইরাস বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৬৭ হাজার ৯৮৪ জন। মারা গেছেন ২ লাখ ৪৩০ জন। এই সময়ে সুস্থ হয়ে ওঠেছেন ৮ লাখ ১৯ হাজার ৩১০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ১৮ লাখ ৪৮ হাজার ২৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৮ হাজার ২৮১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ লাখ ১৯ হাজার ৩১০ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ২ লাখ ৪৩০ জন রোগী।

মহাদেশওয়ারি হিসাবে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবার ওপরে রয়েছে ইউরোপ। ইউরোপে সাড়ে ১২ লাখ ৪৯ হাজার ৩১৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এবং এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৯ হাজা ৫৯৯ জন।

ইউরোপের পর উত্তর আমেরিকা মহাদেশে করোনার প্রকোপ বেশি। এই মহাদেশে ১ লাখ ২ হাজার ৫২৯ জন আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৯ হাজার ৮৪১ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৫২ হাজার ৮৪৩ জন।

এশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৮৬৩ জন, এবং মারা গেছেন ১৬ হাজার ৭৬৬ জন। দক্ষিণ আমেরিকা মহাদেশে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৭৪ জন, এবং মারা গেছেন ৫ হাজার ৫৮৩ জন। মহাদেশটির কেবল ব্রাজিলেই আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার, এবং মারা গেছেন ৩৭০৪ জন।

বিজ্ঞাপন

আফ্রিকা মহাদেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪২২ জন, এবং মারা গেছেন ১৩৫২ জন। এছাড়া ওশেনিয়া অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৮২৫৭ জন, এবং মারা গেছেন ৯৮ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশে প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৪৯৯৮ জন; এদের মধ্যে মারা গেছেন ১৪০ জন, এবং সুস্থ হয়েছেন ১১৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত