২৬ এপ্রিল, ২০২০ ১৮:৩৪
বিশ্বজুড়ে মরণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই জীবাণু বহনকারী প্রাণী হিসেবে বাদুড়কে দায়ী করেছেন অনেকে। কিছুদিন আগেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) এক রিপোর্টে দাবি করা হয় ভারতের কেরালা, হিমাচল, তামিলনাড়ু ও পুদুচেরি রাজ্যের মেডিয়াস ও রাউসটাস এই দুই প্রজাতির বাদুড়ে করোনাভাইরাস পাওয়া যায়।
এই রিপোর্ট প্রকাশের পর মানুষ বিশ্বাস করে নেয় ভাইরাসটি মানবদেহে এসেছে বাদুড় থেকে। কিন্তু ভারতের ওই ৬৪ প্রাণীবিজ্ঞানী বলছেন, করোনাভাইরাসের সংক্রমণের পেছনে বাদুড়ের কোনো ভূমিকাই নেই।
এর ব্যাখ্যায় তারা বলেন, বাদুড়ের শরীরে অনেক রকম ভাইরাস থাকে। বিবর্তনের মাধ্যমে সেসব ভাইরাসে এসেছে অনেক পরিবর্তন। প্রায় ৪০ থেকে ৭০ বছর আগে এই প্রাণীর শরীরে আরটিজি১৩ ভাইরাস বিবর্তিত হয়ে সার্স-কোভ-২ বা নভেল করোনাভাইরাস সৃষ্টি করেছিল। এটির সঙ্গে বর্তমানে মানুষের ফুসফুসে যেসব ভাইরাস পাওয়া যাচ্ছে তাদের অনেক সাদৃশ্য রয়েছে। তবে সরাসরি বাদুড় থেকে মানবদেহে এই ভাইরাস স্থানান্তরিত হয়নি। এর জন্য দায়ী অন্য কোনো প্রাণী, যা বাদুড় থেকে ভাইরাসটি নিয়ে মানুষে ছড়িয়েছে।
ভারতীয় প্রাণী বিজ্ঞানীদের বিশ্বাস, এই প্রাণীটির নাম প্যাঙ্গোলিন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে যৌক্তিক কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকায় তারা জোর গলায় কিছু বলতে পারছেন না।
আপনার মন্তব্য