২৭ এপ্রিল, ২০২০ ০০:৫৪
মৌলভীবাজারের বড়লেখায় এবার এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষার তথ্য অনুযায়ী ওই নারীর করোনা পজিটিভ আসে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস তথ্যটি নিশ্চিত করে বলেন, এ নিয়ে উপজেলায় মোট দুই জন করোনায় আক্রান্ত হলেন। এবার যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী।
বড়লেখা উপজেলার এ স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্ত নারীর বাসা বড়লেখা পৌর এলাকায়। তার বাসা লকডাউন করার পরিকল্পনা নেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে মোট ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৮ জনের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয় মৌলভীবাজারে ৬ জন। যাদের মধ্যে একজন শ্রীমঙ্গল, একজন বড়লেখা ও চারজন কুলাউড়া উপজেলার।
প্রসঙ্গত, এর আগে গতকাল শনিবার (২৫ এপ্রিল) বড়লেখায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্তের বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। তার বাড়ি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামে।
আপনার মন্তব্য