সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০২০ ১৪:০৭

করোনায় আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুন

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত।

সোমবার (৪ মে) নমুনা পরীক্ষার ফলে তার করোনা পজিটিভ এসেছে।

বিজ্ঞাপন

মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু জানান, অধ্যাপক মুনতাসীর মামুন কাল রাত থেকেই আইসিইউতে আছেন। তার অবস্থা এখনও আশঙ্কাকামুক্ত নয়।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি।

১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার (৩ মে) রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত