বেনাপোল প্রতিনিধি

০৫ মে, ২০২০ ১৩:২০

যশোরে আরও ১১ করোনা রোগী শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব জীবাণুমুক্ত করার জন্য কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। চালু হওয়ার পর পরীক্ষা করে একদিনে ১১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ জনে গিয়ে দাঁড়ালো।

মঙ্গলবার (৫ মে) সকালে যবিপ্রবি থেকে পরীক্ষার ফলাফলের যে রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয় তাতে জেলার ৫৭ নমুনার মধ্যে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বিজ্ঞাপন

এছাড়া এ দিন যবিপ্রবি পরীক্ষাগারে ঝিনাইদহের ২৩টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং চুয়াডাঙ্গায় ১৩টি নমুনা পরীক্ষায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মাগুরার পরীক্ষিত একটি নমুনার ফল নেগেটিভ আসে।

যবিপ্রবির ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১৯টি পজিটিভ এবং ৭৫টি নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকেই ৬৬ জনের ফলাফল পজিটিভ আসে। আর মাত্র তিনটি নমুনার ফলাফল পজিটিভ আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে।

জানা যায়, যশোরের ১১ জনের মধ্যে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসকের করোনা পজিটিভ। এ নিয়ে উপজেলাতে তিনজন চিকিৎসক, তিনজন নার্সসহ ১৩ জন আক্রান্ত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত