নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৭

শেষ দিনে সিলেটে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন পাঁচজন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পাঁচজন প্রার্থী।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করে নেন।

তাদের মধ্যে রয়েছেন, সিলেট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

এছাড়াও জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট ২ আসনের মো. ছায়েদ মিয়া ও সিলেট-৪ আসনের - আলী আকবর।

একই সাথে মনোনয়ন প্রত্যাহার করেন তৃনমুল বিএনপির সিলেট - ৫  আসনের প্রার্থী কয়সর আহমদ কাওছার।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

জাকের পার্টির অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা প্রত্যাহার করেছেন।

এদিকে, তৃনমুল বিএনপির প্রার্থীর অভিযোগ , দলের কেন্দ্রীয় নেতারা তার সাথে কোনো ধরনের সমন্বয় করেননি।

আপনার মন্তব্য

আলোচিত