সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৩ ১৪:০৩

আওয়ামী লীগের শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলই থাকছে

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের রিট খারিজ করে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কোনও সুযোগ থাকলো না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে শাম্মীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

এর আগে গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ প্রার্থিতা বাতিল করে সংস্থাটি। পরে তিনি হাই কোর্টে রিট দায়ের করেন।

তবে গত ১৮ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগের ওই প্রার্থীর রিট খারিজ করে দেন হাই কোর্টে। এর ফলে হাই কোর্টেও প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন তিনি।

এরপর হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন শাম্মী আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত